ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৪,  5:15 PM

news image

ইন্দোনেশিয়ার একটি পাহাড়ি অঞ্চলে ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু এবং দুজন নিখোঁজ রয়েছেন। ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে দেশটির সুলাওয়েসি দ্বীপের তানা তরাজায় এ ঘটনা ঘটে। আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, তানা তরাজা ও এর আশপাশের এলাকায় সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে এ ভূমিধস ঘটে। ভূমিধসে দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ও চারটি ঘর বিধ্বস্ত হয়েছে। স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানান, বৈরী আবহাওয়া ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে যাচ্ছে। এমনটি এলাকাটি পাহাড়ি হওয়ায় উদ্ধারকারীদেরও সেখানে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরেও জীবিত মানুষের সন্ধানে উদ্ধারকারীরা বিশেষ পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকেই বর্ষা মৌসুম শুরু হয়েছে। বর্ষাকালে দেশটির বিভিন্ন অঞ্চল ভূমিধসের প্রবণ হয়ে উঠে এবং ভারী বৃষ্টির ফলে কিছু এলাকায় বন্যা দেখা দেয়। মার্চ মাসে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম