ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  9:51 PM

news image

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সকালে এ দ্বীপটিতে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির ভূতত্ত্ব বিভাগ। খবর রয়টার্সের।  ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতত্ত্ব বিভাগ (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল পশ্চিম সুমাত্রা দীপের মেন্টাওয়ারি দ্বীপপুঞ্জে। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় এ কম্পন অনুভূত হয়। তবে এতে সুনামির সতর্কতা জারি করা হয়নি।  বিএমকেজির একজন মুখপাত্র জানিয়েছেন, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। দ্বীপটিতে আজ সকাল থেকে পরপর তিনবার ভূকম্পন অনুভূত হয়।

এর মধ্যে ভোরে ৫.৪ মাত্রার রিক্টার স্কেলে এবং এর এক ঘণ্টা পর ৫.৪ মাত্রার রিক্টার স্কেলে ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ আঘাতের মাত্রা ছিল ৬.১ রিক্টার স্কেল। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে দালানের ঘরবাড়ি। স্থানীয় কর্তৃপক্ষ রয়টার্সকে জানায়, ভূমিকম্প আঘাত হানার পর স্থানীয়দের সরিয়ে উঁচু স্থানে নেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় স্কুল এবং কিছু গির্জাতে ফাটল দেখা দিয়েছে।  এদিকে স্থানীয়দের আফটার শকের বিষয়ে সতর্করা করা হয়েছে এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  উল্লেখ্য, ২০০৯ সালে ইন্দোনেশিয়ার এ দ্বীপটিতে ৭.৬ মাত্রা ভূমিকম্প আঘাত হানলে ১১০০ মানুষের মৃত্যু হয়। আহত হয় বহু মানুষ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম