ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইন্টারপোল থেকেও রাশিয়াকে বাদ দিতে চলছে জোর চেষ্টা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মার্চ, ২০২২,  10:22 PM

news image

একের পর এক রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। তারপরও যেন কোনোভাবে রাশিয়াকে থামানো যাচ্ছে না। এবার পশ্চিমা বিশ্ব ইন্টারপোল থেকে রাশিয়াকে বাদ দেওয়া চেষ্টা চালাচ্ছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এক টুইট বার্তায় এ তথ্য জানান। খবর তাসের। স্থানীয় সময় গতকাল রোববার এক টুইটে প্রীতি প্যাটেল বলেন,

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ইন্টারপোল থেকে অবিলম্বে রাশিয়াকে প্রত্যাহার করতে অনুরোধ জানিয়েছে। এ সপ্তাহেই রাশিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইন্টারপোলের নির্বাহী কমিটির প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করতে চায়। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার যুদ্ধাপরাধ চালানোর বিষয়ে যথেষ্ট নির্ভরযোগ্য তথ্য রয়েছে। বিশেষ করে, বেসামরিক মানুষের ওপর রাশিয়ার হামলা চালানোর বিষয়টি উল্লেখ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম