ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইনস্টাগ্রামে সর্বোচ্চ ফলোয়ারের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো

#

স্পোর্টস ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  8:26 PM

news image

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। আর এই জনপ্রিয়তার কারণ তার খেলার স্টাইল। ফুটবল মাঠে দর্শকদের কাছে তিনি যেমন ব্যাপক জনপ্রিয়, তেমনি জনপ্রিয় ভার্চুয়াল জগতেও। আর এই ভার্চুয়াল জনপ্রিয়তা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। জনপ্রিয় ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে তার ফলোয়ার বা অনুসারীর সংখ্যা ৪০০ মিলিয়ন বা ৪০ কোটিতে দাঁড়িয়েছে।  যা বিশ্বে দ্বিতীয় আর কারো নেই। ম্যানচেস্টার ইউনাইটেট ক্লাবের এই ফরওয়ার্ডের জানুয়ারিতেও ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল ২০০ মিলিয়নে। মাত্র এক মাসের মধ্যে এ সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ মিলিয়নে বা ৪০ কোটিতে। 

৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার শনিবার তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, জীবন হলো রোলার কস্টারের মতো, কঠোর পরিশ্রম এবং দ্রুতগতি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করে। প্রত্যাশা যতই বাড়ুক তার শেষ আছে। সবকিছুর মূলেই রয়েছে পরিবার, ভালোবাসা, সততা এবং বন্ধুত্ব। সবাইকে বার্তার জন্য ধন্যবাদ। গত বছর প্রিমিয়ার লীগে ফিরেন রোনালদো। জুভেন্টাস ছেড়ে ইউনাটেডে যোগদানের পর ২৪ ম্যাচে ১৪ গোল করেন এই ফুটবল তারকা।  সূত্র: এনডিটিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম