ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইনস্টাগ্রামে আসছে রিপোস্টের সুবিধা

#

আইটি ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  4:04 PM

news image

ইনস্টাগ্রামে আরও একটি নতুন ফিচার আসছে। এতে ব্যবহারকারীরা অন্যের দেওয়া পোস্ট পুনরায় নিজের ওয়ালে পোস্ট করতে পারবেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, খুব দ্রুতই ব্যবহারকারীরা এই সুবিধা পেতে যাচ্ছেন। মেটার এক মুখপাত্র টেকক্রাঞ্চকে বলেছেন, আমরা ইনস্টাগ্রাম ফিডের যেকোনো পোস্টকে রিপোস্ট করার কথা ভাবছি। ঠিক যেমন ভাবে আপনারা স্টোরি শেয়ার করেন। যেসব পোস্ট আমাদের নানা ভাবে প্রভাবিত করে সেই সব পোস্ট রিপোস্ট করা যাবে। এতে পোস্টের মূল নির্মাতাকে তার কাজের জন্য কৃতিত্ব দেওয়ারও ব্যবস্থা থাকবে। এদিকে নতুন ফিচারটি নিয়ে প্রথম আলোচনা করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট ম্যাট নাভারারকে। তিনি সম্প্রতি একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। যাতে রিপোস্ট ট্যাবের ব্যবহার দেখা গেছে। ওই স্ক্রিনশট অনুযায়ী, পোস্ট, রিল এবং ট্যাগ করা ফটো ট্যাবের পাশাপাশি ব্যবহারকারীদের প্রোফাইলে রিপোস্ট ট্যাবটিও যুক্ত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম