ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইনজুরি থেকে ফিরেই মেসির ঝলক, মায়ামির দুর্দান্ত জয়

#

স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  4:35 PM

news image

ইনজুরি থেকে ফিরেই দুর্দান্ত ঝলক দেখিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিজে করেছেন জোড়া গোল, পাশাপাশি আরও এক অ্যাসিস্টে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মায়ামিকে বড় জয় এনে দিয়েছেন তিনি। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পুরো সময় খেলতে পারেননি মেসি। অ্যাঙ্কলের চোটে এরপর এই তারকার মাঠে নামার অপেক্ষা ক্রমাগত দীর্ঘ হচ্ছিল। অবশেষে মাঠে তো ফিরলেনই, দলকেও উপহার দিয়েছেন ৩-১ গোলের দুর্দান্ত এক জয়। এদিন ম্যাচে গোলের শুরুটা করেছে ফিলাডেলফিয়া, সময়টা ৩ মিনিটে গড়ানোর আগেই মিকায়েল উরে মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে ফাঁকি দিয়ে সফরকারীদের লিড এনে দেন। স্বাগতিকদের সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি আর্জেন্টাইন অধিনায়ক, প্রথমার্ধের মাঝামাঝিতে ৪ মিনিটের মধ্যেই জোড়া গোল করে মেসি মায়ামিকে দারুণভাবে ম্যাচে ফেরায়। ২৬ মিনিটে প্রথমে লুইস সুয়ারেজ বল বাড়ান এবং ৩০ মিনিটে জর্দি আলবা সহায়তা করেন পরের গোলটিতে। বর্তমান ও সাবেক দুই সতীর্থের সহায়তায় যেমন প্রথমার্ধে গোল করেছেন, দ্বিতীয়ার্ধে তার একটি শোধ দিলেন মেসি। ম্যাচ নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের অষ্টম মিনিটে চলছিল। তখন আলবিসেলেস্তে ফরোয়ার্ডের অ্যাসিস্টে দলকে তৃতীয়বার আনন্দের উপলক্ষ্য এনে দেন সুয়ারেজ। মায়ামিও মেসিকে পাওয়ার ম্যাচে দারুণ জয়ে মাঠ ছাড়ে। আজকের জয়ে মায়ামি মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করলো। চলতি মৌসুমে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৬২। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়েও শীর্ষে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম