ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইনজুরিতে ৪ ক্রিকেটার, ফিল্ডিং করতে নামলেন কোচরা

#

স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৩,  8:47 PM

news image

নেপালে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ত্রিদেশীয় লিগ টুর্নামেন্ট চলছে। যেখানে স্বাগতিকরা ছাড়াও খেলছে নামিবিয়া এবং স্কটল্যান্ড। তবে এই আসরেই নেপাল বনাম নামিবিয়ার ম্যাচে আশ্চর্য এক ঘটনা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। ম্যাচে নামিবিয়ার ক্রিকেটাররা চোটের সঙ্গেও লড়ছিলেন। যে কারণে দলের হেড কোচ ও সহকারী কোচকে বাধ্য হয়েই ফিল্ডিং করতে নামতে হয়েছে। যেন অনেকটা গলির ক্রিকেট। খেলায় নামিবিয়ার এতই বাজে অবস্থা হয় যে, শেষ পর্যন্ত কোচেরাই ফিল্ডিং করে পরিস্থিতি সামাল দেন। এর আগে নেপাল সফরে যাওয়া নামিবিয়ান দলের চার জন খেলোয়াড় ম্যাচ চলাকালীন বাজেভাবে চোট পান। যে কারণে তারা আর খেলতে পারেননি। এর পর দলের প্রধান কোচ এবং সহকারী কোচকে ফিল্ডিং করতে দেখা গিয়েছে। টস জিতে নেপাল বোলিং করার সিদ্ধান্ত নেয় ও নামিবিয়াকে ব্যাট করতে পাঠায় তারা। ব্যাটিং করার সময় নেপালি বোলারদের বলে নামিবিয়া দলের চার জন প্লেয়ার চোট পান। এতে ফিল্ডিংয়ের সময়ে প্লেয়ার কম পড়ে যায়। যে কারণে দলের প্রধান কোচ জোহান রুডলফ ও সহকারী কোচ অ্যালবি মরকেল মাঠে নামেন দলের হয়ে ফিল্ডিং করা জন্য। ম্যাচে নামিবিয়াকে ৩ উইকেটে হারিয়েছে নেপাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম