ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইথিওপিয়ায় অতর্কিত হামলায় ২০ মুসল্লি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল, ২০২২,  6:09 PM

news image

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার আমহারা অঞ্চলে অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলায় ২০ জন মুসল্লি নিহত হয়েছেন। নিহতদের সবাই মুসলিম ধর্মাবলম্বী এবং এক ব্যক্তিকে দাফন করতে যাওয়ার সময় হামলা ও সহিংসতায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।  সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই সহিংসতা প্রতিবেশী টাইগ্রে অঞ্চলের সংঘাতের সঙ্গে সম্পর্কিত নয়। বুধবার আমহারা ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিলের সভাপতি সাইদ মুহাম্মদ রয়টার্সকে বলেন, গতকাল যখন মুসলমানরা এক ব্যক্তিকে দাফন করতে যাচ্ছিলেন, তখন এ ঘটনা ঘটে। সাইদ বলেন, সশস্ত্র ব্যক্তিরা গোন্ডার শহরে সমবেত মুসলিমদের দিকে একটি বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়। বাকিরা পরবর্তী সহিংসতায় মারা যায়। তিনি আরও বলেন, সেখানে দোকানপাট লুটপাট করা হয়েছে এবং তিনটি মসজিদে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাদুরে আগুন লাগানোয় একটি মসজিদের সামান্য ক্ষতি হয়েছে। আমহারা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র গিজাচেউ মুলুনেহ বলেন, ঘটনার তদন্ত চলছে এবং তিনি পরে বিস্তারিত জানাবেন। সূত্রের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আহত ১৫ জনকে গোন্ডার রেফারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো জানা যায়নি যে, কতজন গুলিবিদ্ধ বা বিস্ফোরণে আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম