ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইতিহাসের সর্বোচ্চ দামে আজ থেকে বিক্রি হবে স্বর্ণ

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৫,  5:13 PM

news image

দেশের বাজারে টানা চার দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ রোববার (২১ ডিসেম্বর) চতুর্থ দফায় ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর। সোমবার (২২ ডিসেম্বর) থেকে নতুন এই দামে বিক্রি হবে স্বর্ণ। এর আগে সবশেষ গত ১৫ ডিসেম্বর ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। পাশাপাশি গত ১৩ ডিসেম্বর ভরিতে এক লাফে ৩ হাজার ৪৫২ টাকা এবং গত ১১ ডিসেম্বর ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। রোববারের সমন্বয়ের পর টানা চার দফায় দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে মোট ৭ হাজার ২২ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা। সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে ৬০ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমেছে মাত্র ২৭ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল।

এছাড়া গত বছরে ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম। তবে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে ৪ হাজার ৫৭২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ২ হাজার ৭৯৯ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম