ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

ইতিহাসের সর্বনিম্নে ডলারের বিপরীতে ভারতীয় রুপি

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২২,  5:14 PM

news image

ডলারের বিপরীতে ৮০ রুপির বেশি নেমেছে ভারতীয় মুদ্রার দাম। গতকাল মঙ্গলবার রুপির দাম সর্বকালের সর্বনিম্ন হওয়ার নতুন এ রেকর্ড হলো। ব্লুমবার্গের ডাটা অনুযায়ী, গতকাল সকালের বাণিজ্যে রুপির দাম কমে হয় ৮০.০৬। যদিও দিনশেষে দাম সামান্য বেড়ে প্রতি ডলার হয় ৭৯.৯৪। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের কারণ কী? প্রাথমিকভাবে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন সংঘাত, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে ভারতীয় রুপির মানের রেকর্ড পতন হয়েছে। গত সোমবার দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত রুপির মানের ধারাবাহিক পতন হয়েছে। এই সময়ে মার্কিন ডলারের বিপরীতে প্রায় ২৫ শতাংশ কমেছে ভারতীয় মুদ্রার দর। তিনিও রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে আর্থিক অবস্থার প্রভাবই ভারতীয় মুদ্রার পতনের প্রধান কারণ বলে লোকসভায় জানান। সীতারামন বলেন, চলতি অর্থবছরে দ্রুত বেরিয়ে যাচ্ছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ। এখন পর্যন্ত ভারতীয় ইকুইটি বাজার থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এটি ভারতীয় মুদ্রার দর পতনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত জুন মাসে ভারতের পণ্য বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে রেকর্ড ২৬.১৮ বিলিয়ন ডলার। বিপুল অপরিশোধিত তেল ও কয়লা আমদানির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে, যার প্রভাব পড়েছে মুদ্রাবাজারে। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম