ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইতালি থেকে ভারতে আসা এক ফ্লাইটে ১৭৩ যাত্রীর করোনা শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২২,  5:25 PM

news image

দুই দিনের মধ্যে দ্বিতীয়বার, ইতালি থেকে একটি ফ্লাইটে ভারতে আসা ১৭৩ যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার, রোম থেকে আসা দেশটির পাঞ্জাবের অমৃতসরের ফ্লাইটে থাকা ২৮৫ জন যাত্রীর মধ্যে ১৭৩ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। শনিবার(৮ জানুয়ারি)ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে বিবিসি। ফ্লাইটটি বুধবার রোমের মিলান থেকে অমৃতসরে আসার পর শতাধিক যাত্রীর মাঝে পরীক্ষা করা হয়।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, করোনা শনাক্তের পর ফ্লাইটের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নিজ বাড়িতে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার ইতালির মিলান থেকে অমৃতসরে আসা একটি ফ্লাইটের ১৬০ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্তের খবর পাওয়া যায়। আক্রান্ত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি ওই রোগীদের মধ্য থেকে ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ফাঁকি দিয়ে পালিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন ও মৃত্যু হয়েছে ১৫ জনের। ইতালিতে নতুন আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৩০৪ ও ২২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাঞ্জাবে সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার কারফিউ জারি করে এবং সমস্ত স্কুল ও কলেজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

-সূত্র: বিবিসি


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম