ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

#

০৭ ফেব্রুয়ারি, ২০২৪,  5:01 PM

news image

ইতালিতে সড়ক দুর্ঘটনায় শামস বাসার (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় দেশটির লিগুরিয়া অঞ্চলের রাজধানী জেনোভায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি aহয়েছে। আহতদের মধ্যে একজন বাংলাদেশি। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত বাসার ঢাকার উত্তরার আজিমপুরের মোহাম্মদ জালাল বাসারের ছেলে। দেশে তার স্ত্রী ও ৫ বছরের এক ছেলে রয়েছে। এ বিষয়ে মিলান কনস্যুলেট অফিসের (শ্রম) কনসাল সাব্বির আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাসারের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রয়োজনীয় আইনানুগ কাজ শেষ হলে মরদেহ দেশে পাঠাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম