ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ইতালিতে ভয়াবহ বন্যা, ৩৬ হাজার মানুষ বাস্তুচ্যুত

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২৩,  5:26 PM

news image

ইতালির বন্যাকবলিত এমিলিয়া রোমাগনা অঞ্চলে পানিবন্দি বাসিন্দারা। রয়টার্সের ছবিটি গত শুক্রবার তোলা ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা শনিবার (২০ মে) এ তথ্য জানান। দেশটিতে চলতি সপ্তাহে প্রবল বর্ষণে ১৪ জন মারা গেছে। এমিলা রোমাগনা অঞ্চলের নগর ও শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে নদীতে রূপ নিয়েছে। আরও বৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ আবহাওয়ার রেড অ্যালার্ট (লাল সতর্কতা) রোববার পর্যন্ত বাড়িয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গতকাল শনিবার বলেছেন, ইতালির জরুরি অবস্থা মোকাবিলায় তিনি জাপানের জি-৭ শীর্ষ সম্মেলন থেকে চলে যাচ্ছেন। সাংবাদিকদের জর্জিয়া মেলোনি বলেন, ‘জটিল এই মুহূর্তে ইতালি থেকে আমি দূরে থাকতে পারছি না।’ আজ রোববার (২১  মে) ইতালির প্রধানমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এমিলা রোমাগনা অঞ্চলে গত ৩৬ ঘণ্টায় ব্যাপক বৃষ্টি হয়েছে। বর্তমানের বন্যাকে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। বন্যার কারণে ৩০৫টি ভূমিধস এবং ৫০০টির বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। এসব সড়ক মেরামতে কয়েক মাস কিংবা বছরও লেগে যেতে পারে বলে উল্লেখ করেন বন্যা কবলিত বলোগনার মেয়র মাত্তিও লিপোর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম