ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইতালিতে চলছে ওমিক্রনের তান্ডব

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২২,  4:45 PM

news image

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে ওমিক্রন। ইতালির বর্তমান করোনা রোগীদের ৯৬ শতাংশই এই ভাইরাসটির সবচেয়ে সংক্রামক রূপান্তরিত ধরন ওমিক্রনে আক্রান্ত। গত ১৭ জানুয়ারি দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা দফতর ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের (আইএসএস) সর্বশেষ জরিপে এসেছে এ তথ্য। শুক্রবার এক বিবৃতিতে আইএসএসের পক্ষ থেকে বলা হয়,

‘গত ১৭ জানুয়ারি, আমাদের সর্বশেষ জরিপে দেখা গেছে- এই মুহূর্তে ইতালির করোনা রোগীদের ৯৫ দশমিক ৮ শতাংশই ওমিক্রনে আক্রান্ত, বাকি ৪ দশমিক ২ শতাংশ আক্রান্ত ডেল্টায়।’ এর আগের আইএসএস জরিপটি হয়েছিল গত ৩ জানুয়ারি। সেখানে দেখা গিয়েছিল মোট করোনা রোগীর ৮১ শতাংশ ওমিক্রনে আক্রান্ত। ইতালির ২০ টি প্রদেশের সবগুলোর করোনা সংক্রমণের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএসএস। গত বছর ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন, যা ইতোমধ্যে করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক রূপান্তরিত ধরনের স্বীকৃতি পেয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মূল করোনাভাইরাসের চেয়ে ৭০ গুণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ও বংশবিস্তারে সক্ষম ওমিক্রন।

সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম