ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফিনালিসিমা জিতল মেসির আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

০২ জুন, ২০২২,  4:08 PM

news image

কাতার বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে দুর্দান্তভাবে ফাইনালিসিমা ট্রফি জিতে বাকি বিশ্বকে সতর্কবার্তা দিল আলবিসেলেস্তেরা লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাওলো দিবালার গোলে ইতালিকে ৩-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে দুর্দান্তভাবে ফাইনালিসিমা ট্রফি জিতে বাকি বিশ্বকে সতর্কবার্তা দিল আলবিসেলেস্তেরা। লন্ডনের ওয়েম্বলিতে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের এ লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য রেখে খেলেছে আর্জেন্টিনা। ‘লা ফিনালিসিমা’ নামের এ ম্যাচটি সাধারণত হয় লাতিন আমেরিকার সেরা দলের সঙ্গে ইউরোপের সেরা দলের।

এর আগে দুবার হওয়া এ প্রতিযােগিতায় একবার ইউরোপের জয় হয়, আরেকবার লাতিন আমেরিকার। ১৯৮৫ সালে প্রথম লা ফিনালিসিমমায় জয় পেয়েছিল ফ্রান্স। সবশেষ ১৯৯৩ সালে ফিনালিসিমা ম্যাচ হয়েছিল। সেবার ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। প্রায় ২৯ বছর পর আবারও চ্যাম্পিয়ন হলো দলটি। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩২ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা। ফিনালিসিমায় অপ্রতিরোধ্য লিওনেল মেসি। ইতালির বিপক্ষে দুর্দান্ত খেলেছেন তিনি। তিনি ইউরোপীয় ডিফেন্ডারদের জন্য অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। দুটি গোল তিনি বানিয়ে দিয়েছেন ফিনালিসিমায় প্রথম ও শেষ গোলটি বানিয়ে দেন মেসি। বিরতিতে যাওয়ার আগে ২-০ গোলে এগিয়েই যায় আর্জেন্টিনা। বিরতিতে যাওয়ার আগে ৪৫ মিনিটের দিকে লাওতারোর বাড়ানো বলে আনহেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় মেসির দল। এর আগে ইতালির বিপক্ষে ফাইনালিসিমায় ২৮ মিনিটেই দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ফলে ৩০ মিনিট পার হওয়ার আগেই লিড নিয়ে নেয় আর্জেন্টিনা। বাম পাশ থেকে অধিনায়ক লিওনেল মেসির এগিয়ে দেওয়া বলে পা লাগিয়ে গোলটি করেন মার্টিনেজ। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ২০তম গোল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম