ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ সংঘর্ষ : ৪৩ বন্দি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মে, ২০২২,  4:11 PM

news image

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের শহর সান্তো ডোমিঙ্গোতে একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সংঘর্ষের ৪৩ জন বন্দি নিহত হয়েছে। সোমবার (৯ মে) ভোরে দাঙ্গা চলাকালে তারা নিহত হয় বলে জানিয়েছে দেশটির সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেন, ১০৮ জন বন্দি পলাতক রয়েছে এবং ১১২ জনকে পুনরায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশের পরে একটি গ্যাংয়ের নেতাকে সান্তো ডোমিঙ্গোর বেলাভিস্তা কারাগারে স্থানান্তর করার পরে দাঙ্গা শুরু হয়, যা বন্দিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে থাকতে পারে। ক্যারিলো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে ৪৩ জন বন্দি মারা গেছে। তাদের বেশিরভাগকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। দাঙ্গাটি ছিল ইকুয়েডরের কারাগারে সহিংসতার সর্বশেষ ঘটনা। এটিকে আধিপত্য বিস্তার এবং মাদক পাচারের রুট নিয়ে সন্ত্রাসী গ্রুপগুলোর দ্বন্দ্বের জন্য দায়ী করেছে সরকার। গত বছর ইকুয়েডরজুড়ে বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ জন বন্দি নিহত হয়েছিল।

সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম