ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে ১৩ শতাংশের বেশি

#

১৫ নভেম্বর, ২০২৫,  10:20 PM

news image

চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৫ কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান দপ্তরের সাম্প্রতিক হিসাব বিশ্লেষণে দেখা গেছে, এ সময়ে বাংলাদেশের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশের বেশি। একই সময়ে ইইউভুক্ত দেশগুলো বিশ্ববাজার থেকে মোট ৬ হাজার ৮৪৬ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। এর মধ্যে বাংলাদেশের অংশীদারিত্ব দাঁড়িয়েছে ২২ শতাংশের বেশি, যা তালিকায় দেশটিকে দ্বিতীয় স্থানে অবস্থান করিয়েছে। রপ্তানিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন। দেশটি বাংলাদেশের তুলনায় প্রায় ৪৫০ কোটি ডলার বেশি পোশাক রপ্তানি করেছে। চীনের প্রবৃদ্ধির হারও উল্লেখযোগ্য, প্রায় ১০ শতাংশ। অপরদিকে তুরস্কের রপ্তানি কমে ৬৪২ কোটি ডলারে নেমে যাওয়ায় দেশটি তৃতীয় স্থানে রয়েছে। ইউরোপীয় বাজারে ধারাবাহিকভাবে রপ্তানি বাড়াচ্ছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তানও। তবে তাদের সম্মিলিত রপ্তানির পরিমাণ এখনও বাংলাদেশের চেয়ে কম। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানির এ অগ্রগতি শিল্পের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম