ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইউক্রেন সংকট নিরসনে মস্কো গেলেন ম্যাক্রোঁ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  6:52 PM

news image

ইউক্রেনে যুদ্ধ এড়ানো সম্ভব বলে মনে করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই লক্ষ্যে মস্কো সফরে গিয়েছেন তিনি। যাওয়ার আগে তিনি এটাও বলে যান যে, রাশিয়া যে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, এ উদ্বেগ জানানোর অধিকারও ফ্রান্সের রয়েছে। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তার আগে ইউরোপীয় দেশগুলোর সুরক্ষা ও রাশিয়াকে শান্ত করতে ‘নতুন একটি ভারসাম্যের’ কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। তার মতে,

ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়টি কোনো আলোচনার বিষয় নয়। এর আগে গত ৩ ফেব্রুয়ারি ইউক্রেন উত্তেজনা এবং নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে মস্কোর দাবি নিয়ে ফোনালাপ করেছেন ম্যাক্রোঁ ও পুতিন। মস্কো জানায়, এ দুই নেতা ‘সার্বিক ইউক্রেন পরিস্থিতি’ এবং ‘দীর্ঘ-মেয়াদি’ নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে রাশিয়ার দাবি নিয়ে আলোচনা করেন। এ সময় পুতিন ‘কিয়েভ নেতৃত্বের উস্কানিমূলক বিভিন্ন বিবৃতি ও পদক্ষেপের ব্যাপারে আবারো মনোযোগ আকর্ষণ করেন।’ ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া এমন অভিযোগ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এর জবাবে ইউরোপে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই সিধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিধান্ত ধ্বংসাত্মক পদক্ষেপ। এতে উত্তেজনা আরও বাড়িয়েছে ও এটি রাজনৈতিক সমাধানের সুযোগ কমিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম