ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সহসাই শেষ হচ্ছে না: জাতিসংঘ মহাসচিব

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২২,  9:36 PM

news image

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন- ইউক্রেনের মানুষ এখন নরক যন্ত্রণায় বাস করছে। কারণ, দেশটির অনেক শহরে গোলাবর্ষণ চলছে। চলমান এই যুদ্ধ জয়যোগ্য নয় উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, এই যুদ্ধ সহসাই শেষ হচ্ছে না। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়ান বাহিনী এক জায়গাতেই আটকা রয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরে তীব্র লড়াই হচ্ছে। এ বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়ান হামলার পর শহরটিতে আর কিছুই অবশিষ্ট নেই। এছাড়া গত বুধবার ধ্বংস হওয়া একটি থিয়েটারের মধ্যে এখনো অনেক বেসামরিক নাগরিক আটকা রয়েছেন বলে মনে করছে অনেকে।এদিকে মঙ্গলবার (২২ মার্চ) জেলেনস্কি ভার্চ্যুয়ালি এক বক্তৃতায় ইতালীয় আইন প্রণেতাদের কাছে চলমান এই যুদ্ধে রাশিয়াকে চাপে ফেলতে আহ্বান জানান। উল্লেখ্য, ন্যাটোতে যোগদান কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রুশ সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন। দেশটিকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেতস্ক ও লুহানস্ককে রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম