ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে হুঁশিয়ারি বাইডেনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  5:19 PM

news image

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকারটি স্থানীয় সময় রোবববার ( ১৮ সেপ্টেম্বর) সম্প্রচারিত হবে।  সিবিএস নিউজের প্রকাশিত সাক্ষাৎকারে প্রতিবেদক বাইডেনের কাছে জানতে চান-  পুতিন যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করেন তাহলে তাকে আপনি (বাইডেন) কি বলবেন? জবাবে বাইডেন পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, করবেন না। করবেন না।

করবেন না। এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে যুদ্ধের চেহারা এমনভাবে বদলে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনও দেখা যায়নি। তবে এ ধরনের অস্ত্র ব্যবহারের জবাবে যুক্তরাষ্ট্র কী ধরনের ব্যবস্থা নেবে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কিছু বলেননি।  ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের উদ্দেশে সতর্ক করে বলেন, যদি বিশেষ সামরিক অভিযানে বাধা দেওয়া হয় তাহলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা হতে পারে। সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর তীব্র হামলার মুখে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ প্রদেশের ইযিয়ামে নিজেদের প্রধান ঘাঁটি ছাড়তে করতে বাধ্য হয় রাশিয়া। এই ঘাঁটিকে উত্তর-পূর্ব ইউক্রেনে যুদ্ধের রসদ সরবরাহের হাব হিসেবে ব্যবহার করতো রাশিয়া।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম