ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইউক্রেন বাজি রেখে পুতিনের সঙ্গে লড়তে চান ইলন মাস্ক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ, ২০২২,  4:18 PM

news image

ইউক্রেনকে বাজি রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে লড়তে চেয়েছেন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এটা হবে দুইজনের মধ্যে সিঙ্গেল কমব্যাট। সোমবার বিজনেস ইনসাইডার ইলন মাস্কের এক টুইটবার্তার বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে। ইলন মাস্ক লিখেছেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে একটি একক লড়াইয়ের চ্যালেঞ্জ জানাচ্ছি। বাজি থাকবে ইউক্রেন।’ টুইটে রুশ বর্ণমালা ব্যবহার করে পুতিনের নাম ও ইউক্রেন লিখেছেন মাস্ক। পরে একটি ফলোআপ পোস্টে রুশ প্রেসিডেন্সির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ট্যাগ করেন মাস্ক। সেখানে তিনি জানতে চান, ‘আপনি কি এই লড়াইয়ে রাজি?’।তবে এই লড়াই আসলে কীভাবে হবে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম