ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

ইউক্রেন প্রবেশে ভিসা লাগবে রুশ নাগরিকদের: জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২২,  4:36 PM

news image

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছেন, এবার থেকে ইউক্রেনে আসতে ইচ্ছুক রুশ নাগরিকদের ভিসা দেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে ভিসা ছাড়া কোনও রুশ নাগরিক ঢুকতে পারবেন না সেদেশে। দ্রুতই এই সংক্রান্ত নিয়ম চালু হতে চলেছে।  জেলেনস্কি জানিয়েছেন, ক্যাবিনেটে পাশ হয়ে গেলেই চালু হবে এই নিয়ম। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সীমান্ত সরকারি ভাবে বন্ধ করে রাখা হয়েছে। ফলে ভিসা প্রবর্তন করলেও বর্তমান পরিস্থিতির খুব বেশি কিছু পরিবর্তন হবে না। দেশের সার্বভৌমত্ব, সুরক্ষা ও আঞ্চলিক ঐক্য রক্ষা করতেই এই পরিকল্পনা বলে জানাচ্ছেন তিনি। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সীমান্তে রুশ সেনা ঢুকে পড়ার আগে রাশিয়ার নাগরিকদের সেদেশে প্রবেশে কোনও ভিসা লাগত না। দুই দেশের মানুষজন ভিসা ছাড়াই আসা যাওয়া করতে পারতেন। কিন্তু যুদ্ধ সব বদলে দিয়েছে। সুত্র- এবিসি নিউজ, ইকোনোমিকস টাইমস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম