ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার, মোদিকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২২,  9:18 PM

news image

অপারেশন গঙ্গায় ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার করে ভারত। এই অভিযানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে বুধবার (৯ মার্চ) ভারতের হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য ‘অপারেশন গঙ্গা’ নামে উদ্ধার অভিযান চালায় নরেন্দ্র মোদি। এর অংশ হিসেবে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং তিউনিসিয়াসহ অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধার করেছে। ইউক্রেন থেকে ৯ বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে নিজ দেশের নাগরিকদের উদ্ধার করতে দুই সপ্তাহ আগ থেকেই ভারত তার ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে ইউক্রেনে উদ্ধার অভিযান শুরু করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম