ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে: বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২১,  5:10 PM

news image

ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তবে দেশটিকে বিধ্বংসী অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে পুতিনকে তিনি বুঝিয়ে দিয়েছেন। খবর রয়টার্সের 

গত সপ্তাহে বাইডেন ভার্চ্যুয়ালি প্রায় দুই ঘণ্টা পুতিনের সঙ্গে  কথা বলেন। ওই আলোচনার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে একেবারে পরিষ্কার করে দিয়েছি...তিনি যদি ইউক্রেনের দিকে অগ্রসর হন, তার দেশের অর্থনীতির জন্য পরিণতি হবে বিধ্বংসী।’ ইউক্রেনের অভিযোগ, দেশটিতে আক্রমণ চালাতে সীমান্ত এলাকায় রাশিয়া বিপুলসংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম