ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইউক্রেনে ২০ টন মানবিক সহায়তা পাঠাল দক্ষিণ কোরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল, ২০২২,  4:44 PM

news image

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও ২০ টন মানবিক সহায়তা পাঠাল দক্ষিণ কোরিয়া। সহায়তা প্যাকেজটি মঙ্গলবার ইউক্রেনে পাঠানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়। ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর ৩০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করে দক্ষিণ কোরিয়া।

এরই অংশ হিসেবে নতুন এই প্যাকেজ পাঠাল এশিয়ার দেশটি। এর আগে মার্চেও ১০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পাঠায় দক্ষিণ কোরিয়া। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সহয়তা প্যাকেজের এই চালানে স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর, ভেন্টিলেটর এবং প্রাথমিক চিকিৎসা কিট রয়েছে। ইউক্রেনের অনুরোধের পর এসব সরঞ্জামাদি পাঠানো হল। দক্ষিণ কোরিয়া আরও সহায়তার কথাও বিবেচনা করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম