ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৭

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৩,  4:46 PM

news image

ইউক্রেনের পূর্ব দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১৭জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩৩জন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কস্তিয়ান্তিনিভকা শহরের একটি বাজারে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনীয় কর্মকর্তারা এই হামলাকে বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছেন এই ক্ষেপণাস্ত্র হামলায় ওই বাজার, সেখানকার ফার্মেসি এবং দোকানগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার জন্য মস্কোকে দায়ী করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলাকে তিনি ‘পুরোপুরি অমানবিক’ বলে বর্ণনা করেছেন এবং তার স্ত্রী ওলেনা জেলেনস্কা বলেছেন, এই হামলা রাশিয়ার ‘ভয়াবহ নিষ্ঠুরতাকেই’ সামনে এনেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শ্যামিহাল রাশিয়ার হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি এই হামলার কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়ে বলেছেন, রাশিয়ার সৈন্যরা সন্ত্রাসী। তাদের কখনোই ক্ষমা করা হবে না, শান্তিতেও থাকতে দেওয়া হবে না। সূত্র- বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম