ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইউক্রেনে বেলারুশের কোনো সেনা নেই: পেন্টাগন

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২২,  4:07 PM

news image

ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। তবে রাশিয়াকে সহায়তায় বেলারুশের সেনাবাহিনী ইউক্রেনে প্রবেশ করেছে এমন অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।  শুক্রবার (১১ মার্চ) পেন্টাগনের মুখপাত্র জন কিরবি একথা জানান। বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা জানায়, মস্কো খুব দ্রুত সময়ের মধ্যে মিনস্ককে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিতে রাজি হয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘বেলারুশের সেনা বা বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করেছে এমন কোনো ইঙ্গিত আমরা এখনো পাইনি। তবে এর অর্থ এই নয় যে এটা কখনো ঘটবে না।’  সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম