ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইউক্রেনে পৌঁছেছে রেডক্রসের গাড়ি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল, ২০২২,  9:47 PM

news image

রেডক্রসের একটি গাড়িবহর বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝজিয়া নগরীতে পৌঁছেছে। রাশিয়ার অবরুদ্ধ করে রাখা ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তারা সেখানে পৌঁছালো। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) সহযোগিতায় সাতটি বাস ও কমপক্ষে ৪০টি প্রাইভেট কার রাশিয়ার অধিকৃত বিভিন্ন এলাকা থেকে শত শত উদ্বাস্তু সরিয়ে নিতে ওই নগরীতে পৌঁছেছে।

এ যুদ্ধের ছয় সপ্তাহের মধ্যে এটি হচ্ছে প্রথম সফল আন্তর্জাতিক অপসারণ। আইসিআরসি জানায়, প্রকৃতপক্ষে সেখানে পৌঁছানো অধিকাংশ মানুষ মারিওপোল থেকে আসা। বর্তমানে নগরীটি ইউক্রেনের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া অধিকৃত পার্শ্ববর্তী বার্দিয়ানস্ক নগরী থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। আইসিআরসি মুখপাত্র লুসিল মারবিয়াউ এএফপি’কে বলেন, ‘এসব মানুষ আসলেই খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে।’ ‘আমরা লোকজনের কথা শুনেছি, তারা কিভাবে মারিওপোল থেকে বের হয়েছে। সেখানে বর্তমানে কোন খাবার নেই, কোন পানি নেই এবং বিদ্যুত নেই।’আইসিআরসি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানায়, পাঁচশ’র বেশি উদ্বাস্তুকে জাপোরিঝঝিয়ায় আনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম