ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইউক্রেনের রাজধানী ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  7:12 PM

news image

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে বেজে ওঠে জরুরি সাইরেন। এর পরের দৃশ্য এমন—শহরজুড়ে যেন শুরু হয় গাড়ির স্রোত। একটি এক্সপ্রেসওয়েতে দেখা যায়—আটকা পড়েছে অসংখ্য গাড়ি। কিয়েভ ছেড়ে পালাচ্ছেন শহরের বাসিন্দারা। খবর বিবিসির। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে প্রথম গোলাবর্ষণ শুরু হয় এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর ও ভিডিওর বরাতে বিবিসি জানিয়েছে, কিয়েভের বাসিন্দাদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানান, তাঁরা বোমা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে ছুটছেন। ভবনের বেসমেন্টে আশ্রয় নিচ্ছেন অনেকে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে—লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে জানিয়েছেন—কিয়েভের রাস্তায় লোকজন নেই বললেই চলে। অনেক জায়গায় লোকজন এটিম বুথের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। লুক হার্ডিং টুইট করেছেন, ‘কিয়েভে আমাদের বেসমেন্ট এখন ছোট ছোট শিশুসহ তাদের পরিবারের লোকজনে ভরা। শিশুরা হাতে রঙিন বই ধরে রয়েছে। হৃদয়বিদারক সে দৃশ্য।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম