ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইউক্রেনকে পাঁচ শতাধিক জেনারেটর দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের: বিবিসি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ, ২০২২,  4:48 PM

news image

রুশ সামরিক অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়ার এই অভিযানে এরই মধ্যে দেশটিতে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নানা ক্ষয়ক্ষতির মধ্যে চরমে পৌঁছেছে বিদ্যুতের সংকট। পরিস্থিতিতি বিবেচনায় ইউক্রেনকে পাঁচ শতাধিক জেনারেটর দেওয়ার ঘোষণা দিল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি জেনারেটর চেয়ে যুক্তরাজ্যকে অনুরোধ করার পর দেশটির পক্ষ থেকে এই ঘোষণা আসল। জেনারেটরগুলো আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালসহ প্রয়োজনীয় সেবার জন্য বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার হবে। সেই সঙ্গে প্রায় ২০ হাজার বাড়িতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করবে এগুলো। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম