ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু ওয়ানডে বিশ্বকাপ

#

স্পোর্টস ডেস্ক

১০ মে, ২০২৩,  10:37 PM

news image

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আসরের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। সূত্রের বরাত দিয়ে এমনই খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকবাজ'। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টের প্রথম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ভারতের মোট ১২টি শহরে। টানা ৪৬ দিন ধরে এ প্রতিযোগিতা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। চলমান আইপিএলের পর বিশ্বকাপের সূচি চূড়ান্ত করবে আয়োজক দেশ ভারত ও আইসিসি। ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা আহমেদাবাদ ছাড়াও কলকাতা, দিল্লি, ইন্দোর, ধর্মশালা, গৌহাটি, রাজকোট, রায়পুর ও মুম্বাইতে অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ভারতসহ বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি দুই দল আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়েতে বাছাইপর্ব পেরিয়ে জায়গা নেবে। সেখানে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া পাঁচ দলের সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল।

ক্রিকবাজ বিশ্বস্ত সূত্রের বরাতে জানায়, রোহিত শর্মারা তাদের প্রথম ম্যাচে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, চেন্নাইতে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের জন্য আহমেদাবাদকে বেছে নিতে চায় ভারতীয় বোর্ড। এই ম্যাচটি মাঠে গড়ানোর কথা আগামী ১৫ অক্টোবর। বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। তবে দেশটিতে খেলতে অংশগ্রহণে অসম্মতি জানিয়ে আসছে ভারত। মূলত কূটনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে যেতে রাজি নয় রোহিত-কোহলিরা। তার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের হাইব্রিড মডেল দাঁড় করায় ভারত। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় পাকিস্তানও। তারাও জানিয়ে দেয়, ভারত না আসলে তারাও সে দেশে বিশ্বকাপ খেলতে যাবে না। তারাও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়। তবে শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান। বাবর আজমদের ম্যাচগুলো হবে আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম