ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইংল্যান্ডে করোনার বিধিনিষেধ প্রত্যাহার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২,  4:55 PM

news image

ইংল্যান্ডে করোভাইরাস মহামারী নিয়ন্ত্রণে দেওয়া বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হয়েছে। করোনা প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রমে সাফল্যের কারণে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমেছে ইংল্যান্ডে। করোনা রোগীদের পাশাপাশি হাপাতালে ভর্তির হারও কমেছে। সে জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের কোথাও বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক পরতে হবে না। নৈশক্লাব ও জনসমাবেশ হয় এমন স্থানে প্রবেশে কভিড পাসও লাগবে না। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড জনস্বাস্থ্য বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়ে থাকে। তারাও করোনা বিধিনিষেধ শিথিল করেছে।  স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, অন্যান্য ফ্লুয়ের ক্ষেত্রে যেভাবে চিকিৎসা দেওয়া হয়- মহামারী পরবর্তী পর্যায়ে কভিড-১৯ এর চিকিৎসার বিষয়েও সেরকম পরিকল্পনা করছেন তারা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম