ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে নেই রোহিত-কোহলি

#

স্পোর্টস ডেস্ক

৩০ জুন, ২০২২,  4:34 PM

news image

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাওয়া যাবে না বিরাট কোহলি ও রোহিত শর্মাসহ ভারতীয় দলের একাধিক প্রথম সারির ক্রিকেটারকে। প্রথম ম্যাচে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচক কমিটি। এজবাস্টন টেস্ট শেষ হওয়ার কথা ৫ জুলাই। তার ঠিক দু’দিন পরেই সাউদাম্পটনে রয়েছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ফলে এজবাস্টন টেস্টে খেলা ক্রিকেটাররা বিশ্রাম পাবেন না। তাই ৬-৮ জুলাই, এই তিন দিন রোহিত, কোহলি, যশপ্রীত বুমরাহ ও ঋষভ পন্থের মতো প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচে যে দল খেলেছিল, তারাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলবে। ডাবলিন থেকে সেই দল ইংল্যান্ডের ডার্বিশায়ারে চলেও এসেছে। সেখান থেকে তারা সাউদাম্পটনের উদ্দেশে রওনা দেবে। রোহিতরা এজবাস্টনেই থাকবেন। সেখানেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। রোহিত যদি ফিট হন, তা হলেই দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে তিনি খেলতে পারবেন। না হলে হয়তো বুমরাহকে টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দিতে দেখা যাবে। অবশ্য হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব দানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, আয়ারল্যান্ড সিরিজে খেলা বেশির ভাগ ক্রিকেটারই টি-টোয়েন্টি সিরিজ পর্যন্ত থাকবেন। ফলে কোচ রাহুল দ্রাবিড়ের হাতে একাধিক বিকল্প থাকছে। তিনি পছন্দ মতো ক্রিকেটার বেছে নিতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম