ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ইংলিশ প্রিমিয়ার লিগ: দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল ইউনাইটেড

#

স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট, ২০২৪,  5:11 PM

news image

জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটনের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছে তারা। আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ৩২ মিনিটে ব্রাইটনকে এগিয়ে দেন ড্যানি ওয়েলবেক। কাউরু মিতোমার ক্রস থেকে সাবেক ক্লাবের বিরুদ্ধে গোলটি করেন তিনি। পিছিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। ৬০ মিনিটে তাদের সমতায় ফেরান আমাদ দিয়ালো। তারপরও পয়েন্ট খোয়ানোর দিকেই এগোচ্ছিল রেড ডেভিলরা। কিন্তু শেষ পর্যন্ত কোনো পয়েন্ট হাতে না নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সিমোন আদিংরার চিপ থেকে ব্রাইটনকে জয়সূচক গোল এনে দেন জোয়াও পেদ্রো। টানা দুই ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে ব্রাইটন। ৩ পয়েন্ট নিয়ে আটে ইউনাইটেড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম