ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আ.লীগ সব সময় দুর্গত মানুষের পাশে থাকে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২২,  7:00 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারে থাকুক আর বিরোধীদলেই থাকুক, আওয়ামী লীগ সব সময় দুর্গত মানুষের পাশে থাকে।’ দেশের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে আজ মঙ্গলবার সিলেট সফরে গিয়ে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে করে আজ সকাল ৯টার দিকে সিলেটে পৌঁছে সার্কিট হাউসে গিয়ে এ মতবিনিময় করেন শেখ হাসিনা। এর আগে হেলিকপ্টার থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বন্যার ক্ষতি মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে বলেও জানান তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের সহায়তা দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম