ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল: সালাহউদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৬,  10:38 PM

news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভারতীয় দল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা চালু করেছিল, ছাত্র-জনতা সেই ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করেছে। এরা ভারতীয় দল, এরা ভারতের সেবাদাস সরকার ছিল। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ায় পহরচাঁদা ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়া স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও এরা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। রাজনৈতিক অধিকার হরণ করেছে। এ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত করেছে। খালেদা জিয়ার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, আমরা পৃথিবীর বুকে গর্ব করে বলতে পারি, আমাদের একজন খালেদা জিয়া ছিলেন। তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তিনি সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সালাহউদ্দিন আহমদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম