ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আ.লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল: জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  7:55 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেননি। দোহাই লাগে এসব বন্ধ করুন। তিনি বলেন, এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়। কবর জিয়ারতের পর জামায়াত আমির শহীদ ইশতিয়াকের বাবা ও মাসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন। এর আগে, ডা. শফিকুর রহমান ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেওয়া ঘর উদ্বোধন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম