ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আ.লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৪,  6:39 PM

news image

রাজধানীর গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। রোববার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নূর চত্বর হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। তারা বলেন, বিএনপির বিভিন্ন ইউনিটের আরও নেতাকর্মী গুলিস্তানে উপস্থিত হয়ে বিক্ষোভে যোগ দেবেন। এদিকে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেছেন শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দল। সেখানেও উপস্থিত রয়েছেন বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে শনিবার আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রোববার গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায়। পোস্টে আরও বলা হয়, শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করা হবে। তাদেরকে প্রতিহত করতে একই দিনে ওই স্থানে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম