ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আ.লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার : জিএম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৪,  8:37 PM

news image

জাতীয় পার্টির চেয়ারম্যান জিমএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার। যদি কেউ দোষ করে তবে তার বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত। জিএম কাদের বলেন, জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐক্য করা হয়েছে মাত্র ১৮টি দল নিয়ে। অথচ নির্বাচন কমিশনের ৫৩টি নিবন্ধিত দল রয়েছে। ৫০ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে।’ গণমাধ্যম নিয়ে জিএম কাদের বলেন, গণমাধ্যমে চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম