ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

২২ মার্চ, ২০২৩,  9:07 PM

news image

চমক রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, রেজাউর রহমান, নুরুল হাসান, তানভীর ইসলাম। বুধবার (২২ মার্চ) এ ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। দলে নতুন মুখ উইকেটরক্ষক জাকের আলি অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসাইন। এছাড়াও দলে ফিরেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নামবে। এরপর টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা যাবে চট্টগ্রামে। সেখানে ২৭ মার্চ সিরিজের প্রথম এবং ২৯ ও ৩১ মার্চ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি খেলবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।

বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসাইন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসাইন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলা, রিশাদ হোসাইন ও জাকের আলি অনিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম