ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারল শ্রীলঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর, ২০২২,  7:55 PM

news image

বিশ্বকাপের সুপার টুয়েলভে হোবার্টের বেলেরিভ ওভালে রোববার আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংস শেষে শ্রীলঙ্কাকে ১২৯ রানের লক্ষ্য দেয় আয়ারল্যান্ড। জবাবে সহজ লক্ষ্য তাড়ায় ৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে দাসুন শানাকার দল। আয়ারল্যান্ড বোলারদের এদিন কচুকাটা করেছেন লঙ্কান কুশল মেন্ডিস। ৪৩ বলে অপরাজিত ৬৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি আয়ারল্যান্ডের। দলীয় ২ রানে অধিনায়ক ব্যালবার্নিকে হারায় দলটি। হাত খুলে খেলতে পারেননি ৩ নম্বরে নামা লরকান টাকার। ১১ বলে ১০ রান করে ফিরেছেন থিকশানার বলে বোল্ড হয়ে। ২৫ বলে ৩৪ রান করে ধনঞ্জয়ার বলে আউট হন স্টার্লিং।

দুর্দান্ত ফর্মে থাকা কার্টিস ক্যাম্ফারও ৪ বল খেলেই সাজঘরে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড। জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে চাপ কিছুটা কমানোর চেষ্টা করেন হ্যারি টেক্টর। ১৪ রান করে ডকরেল ফিরলে ভাঙে সে জুটিও। ব্যাট হাতে খুব মুন্সিয়ানা দেখিইয়েও ৫ রানের জন্য অর্ধশতক পাননি টেক্টর। ১৮ তম ওভারে আউট হয়েছেন বিনুরা ফার্নান্দোর বলে। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার লক্ষ্য ১২৯ রান। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মহিশ থিকশানা ও হাসারাঙ্গা ডি সিলভা। একটি করে উইকেট পেয়েছেন ধনঞ্জয়া, বিনুরা, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে ধনঞ্জয়া ও কুশল মিলে যোগ করেন ৬৩ রান। ৩১ রান করা ধনঞ্জয়াকে ফিরিয়ে আইরিশদের হয়ে একমাত্র উইকেটটি নেন গ্যারেথ ডিলানি। তবে উইকেট পড়লেও রানের গতি একটুও কমেনি লঙ্কাদের। চারিথ আশালঙ্কা ও কুশলের ঝড়ো ব্যাটিংয়ে ৩০ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় দাসুন শানাকার দল। ২২বলে ৩১ র করে ওপোড়াজীট ছিলেন আশালঙ্কা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম