ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরাইলের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২৬,  10:15 PM

news image

ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত বিমান ধ্বংস করে দিয়েছে ইসরাইল। সোমবার (১৬ মার্চ) ইসরাইলি সামরিক বাহিনী এ দাবি করেছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে রাতভর চালানো বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির ব্যবহৃত একটি বিমান ধ্বংস করা হয়েছে। আইডিএফের দাবি, বিমানটি খামেনি ও ইরানের শীর্ষ কর্মকর্তারা সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক সমন্বয়ের কাজে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহার করতেন। ইসরাইলি সামরিক বাহিনী আরও দাবি করেছে, এই ‘কৌশলগত সম্পদ’ ধ্বংস হওয়ায় ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করার সক্ষমতা, সামরিক শক্তি গড়ে তোলার প্রক্রিয়া এবং সরকারের পুনর্গঠন সক্ষমতায় একটি বড় আঘাত। এর আগে চলতি মাসের শুরুতে মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালিয়ে ১৬টি বিমান ধ্বংসের করে ইসরাইলি বিমানবাহিনী। তাদের মতে, এসব বিমান ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্স ব্যবহার করত বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর কাছে অস্ত্র ও অর্থ পাঠাতে, যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ অন্যতম। আইডিএফের দাবি, ধ্বংস করা এসব বিমান যাতে শনাক্ত করা না যায়, সেজন্য ইরান সেগুলোকে অকেজো বা পরিত্যক্ত বিমানের সংরক্ষণ এলাকায় সরিয়ে রেখেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম