ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল একদিন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২২,  9:19 PM

news image

আয়কর রিটার্ন দাখিলের সময় একদিন বাড়ানো হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় একদিন বাড়িয়ে ১ জানুয়ারি (রোববার) পর্যন্ত ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারির প্রথম দিন পর্যন্ত ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা হবে।  বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে ৩০ নভেম্বর এনবিআর আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ায়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল। বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে বিশেষ পরিস্থিতির কারণে এনবিআর তার নিজস্ব ক্ষমতাবলে এক মাস সময় বাড়িয়েছে। আয়কর অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর। জানা গেছে, এবার অন্যবারের তুলনায় রিটার্ন জমার পরিমাণ কম। এনবিআরের সর্বশেষ হিসাব অনুসারে, গত সপ্তাহ পর্যন্ত ৯ লাখ রিটার্ন জমা পড়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম