ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

আড়িয়াল খাঁ নদ থেকে তিন মেয়েশিশুর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২২,  4:34 PM

news image

নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদ থেকে তিন মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে বেলাব থানার ওসি তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা গোসলে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। মৃত শিশুরা হলেন- ইউনিয়নের বীরকান্দা গ্রামের ঝুমা আক্তার (১০), হালিমা আক্তার (১০) ও শিবা আক্তার (১১)। তারা ছিল প্রতিবেশী ও বান্ধবী। বেলাব থানার ওসি তানভির আহমেদ জানান, রোববার দুপুরে বৃষ্টির মধ্যে ওরা তিনজন নদে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না যাওয়ায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। পরে খবর পেয়ে থানা থেকে পুলিশও যায়। তিনি আরও জানান, এক পর্যায়ে নদের বীরকান্দা ঘাট থেকে হালিমার মরদেহ তারা উদ্ধার করে। এ সময় খুঁজতে খুঁজতে রাতে সেখানে পাওয়া যায় অন্য দুজনের মরদেহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রোববার রাতেই হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম