ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

আড়াইহাজারে বহুতল ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৩

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  5:01 PM

news image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটে। এতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার থানাধীন আড়াইহাজার পৌরসভাস্থ দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২৩ সেপ্টেম্বর) কানিজ খাদিজা নিপা ও সায়মা আক্তার এবং রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউর রহমান সোহান। আর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন আছেন হাসিনা মমতাজ। তারা ফকির অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিক। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফখরুদ্দিন জানিয়েছেন, দিঘিরপাড় এলাকার সাকিনস্থ সফর আলী ভূঁইয়া কলেজের পূর্বপাশে ছানাউল্লা মিয়ার বাড়ির চার তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকা অবৈধ গ্যাস লাইনের বিস্ফোরণ ঘটে। এ সময় ফ্ল্যাটে থাকা চারজন ভাড়াটিয়া আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে হঠাৎ করে ভবনের চারতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে স্থানীয়রা ফ্ল্যাটের ভেতর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢামেকের বার্ন ইউনিটে পাঠানো হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম