ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৩,  10:26 PM

news image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি বহনকারী ড্রামট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক মেহেদী (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ পৃথক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার ছনপাড়া পৌঁছালে রাস্তার কাজে নিয়োজিত একটি ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান। অপরদিকে, আড়াইহাজারে সদারদিয়া এলাকায় বাসের ধাক্কায় খাদে পড়ে শরীফ (২৮) নামের এক নসিমন চালক নিহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম