ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আহতদের সেবায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের ‘ননস্টপ সার্ভিস’

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৫,  5:17 PM

news image

মাইলস্টোন ট্রাজেডি

গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল, সিএমএইচ ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার দিন থেকেই আহতদের সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রেখেছে। বুধবার বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের বার্ন ইউনিটের সামনে ননস্টপ সার্ভিস চালু রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আহতদের এবং তাদের স্বজনদের বিভিন্ন সহায়তায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি টিম এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম