ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১৫ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট, ২০২৩,  4:47 PM

news image

ভারতের আসামে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এতে প্রায় দু’লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৯ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, সোমবার বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হয়। প্রতিবেদনে বলা হয়, অতি বৃষ্টির কারণে বেশিরভাগ নদীতে পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেড়েছে। এছাড়াও অনেক অঞ্চলে পানি বিপৎ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির স্তর বাড়ার কারণে গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের ফেরি এবং জোড়হাটের নেমাতিঘাটের পরিষেবা স্থগিত করা হয়। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানায়, সোমবার শিবসাগর জেলার ডেমো থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে এই বছরের বন্যায় মৃতের সংখ্যা ১৫ জনে পৌঁছেছে। এছাড়াও ১৭ জেলায় বর্তমানে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ ৯০ হাজার ৬৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম