ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটে কোনো অসন্তোষ নেই: হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৩,  8:03 PM

news image

আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটে কোনো অসন্তোষ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়ামে কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনায় অংশ নেবার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মাহবুবউল আলম হানিফ বলেন, আমাদের নিয়মিত বৈঠক চলছে। খুব দ্রুত আসন ভাগাভাগির বিষয়টি নিষ্পত্তি হবে এবং জোটের শরিক দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েই ভোট করবে। এছাড়াও আসন বণ্টনের বাইরেও ১৪ দলীয় জোটের প্রার্থীরা যদি কোথাও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চান,

সেটাও তারা পারবেন।১৪ দলীয় জোটের প্রার্থীরা তাদের আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চান না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওইসব আসনে স্বতন্ত্র প্রার্থী কে আছে, না আছে- সে বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি। মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি এ দেশে গুম, খুনের রাজনীতি শুরু করেছিল। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে গুম-খুনের রাজনীতি শুরু করেন। তারা আবার মানবাধিকার লঙ্ঘনের কথা বলে। তিনি বলেন,

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার ঘটনা ছিল সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। এই নিষ্ঠুর ঘটনার সঙ্গেও জিয়াউর রহমান জড়িত ছিল। বিএনপির সময়কালে ২৫ থেকে ২৬ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সেই বিএনপি নেতাদের মুখে গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মানায় না। এটা হাস্যকর। পরে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবউল আলম হানিফ। এর আগে শহরে কুষ্টিয়া মুক্ত দিবসের র‍্যালি করে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম