ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

আশুলিয়া পুলিশ পরিচয় রড ভর্তি ট্রাক ডাকাতের ঘটনায়, মালামাল সহ ৪ ডাকাত আটক

#

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  5:50 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকার আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ১৩ টন রডসহ একটি ট্রাক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও কেরানীগঞ্জ থেকে লুণ্ঠিত প্রায় সাড়ে ১২ টন রড উদ্ধার করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে শুক্রবার ভোররাতে সাভারের ভাকুতা ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে লুণ্ঠিত রড উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২৬), মো. বিজয় (২৮), মো. মানিকুল (৪১) এবং চোরাই মাল ক্রেতা মো. সাইদুল ইসলাম (৩৫)। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা লুণ্ঠিত মালামাল বিক্রির বিষয়টি স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে সাভারের কান্দি ভাকুতা বাজারের মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজ নামক দোকান থেকে ৫ হাজার ৩০০ কেজি রড এবং কেরানীগঞ্জ মডেল থানার বড়াইকান্দি গ্রামের একটি পরিত্যক্ত কলমি ক্ষেত থেকে আরও ৭ হাজার ২০০ কেজি রড উদ্ধার করে। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার রাতে নারায়ণগঞ্জের মদনপুর থেকে ১৩ টন রড বোঝাই করে একটি ট্রাক টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেয়। ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার ভোররাতে ট্রাকটি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে ৭-৮ জন ডাকাত ট্রাকটির গতিরোধ করে। পরে তারা চালক ও হেলপারকে জিম্মি করে ট্রাকসহ রড লুট করে নিয়ে যায় এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। এবং ০২/০২/২০২৬ একটি মামলা নেওয়া হয়,এরপর ০৪/০২/২০২৬ তারিখে ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হই,পর্যায় ক্রমে   থ্যপ্রযুক্তির সহায়তা  ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া গ্রেপ্তার চার আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম